সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, তদন্তে প্রশাসন

সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামে ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত জামায়াতের নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে অফিসের তিন পাশের বেড়া ও আসবাবপত্র পুড়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইউসুফ আলী বলেন, “নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে অফিসটি ব্যবহার করা হচ্ছিল। কিন্তু পরিকল্পিতভাবে রাতের আঁধারে অফিসে আগুন দেওয়া হয়েছে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং ভোটকেন্দ্রে এজেন্ট না রাখতে বাধা দিতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন বলেন, “জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের সত্যতা পাওয়া গেছে। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।” তিনি জানান, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে এবং ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হবে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X