সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নারীর সম্মান ও উন্নয়নে কাজ করবে বিএনপি : মিলন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী–৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গোবিন্দপুর গ্রাম থেকে দিনের কর্মসূচি শুরু করে বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।

পথসভায় অ্যাডভোকেট মিলন বলেন, অতীতে যারা নারীর প্রতি অবমাননাকর ভূমিকা রেখেছিল, তারাই এখন নারীর সম্মান রক্ষার কথা বলছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি নারী-পুরুষ সমান অংশগ্রহণে বিশ্বাস করে। তার দাবি, এবারের নির্বাচনে বিএনপি থেকে বহু নারী প্রার্থী অংশ নিচ্ছেন, কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো নারী প্রার্থী নেই।

পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

তিনি আরও বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ভোটারদের উদ্দেশে মিলন বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং উন্নয়ন হয়। তার দাবি, পবা-মোহনপুর এলাকার অধিকাংশ সড়ক বিএনপির আমলে নির্মিত হয়েছে। বর্তমান সরকার বড় বড় প্রকল্পের নামে অর্থ অপচয় করেছে বলেও অভিযোগ করেন তিনি।

পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান বিএনপির এই প্রার্থী। নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূর করতে প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও বলেন তিনি। পাশাপাশি নারীদের হাতে “ফ্যামিলি কার্ড” এবং কৃষকদের হাতে “কৃষি কার্ড” দেওয়ার অঙ্গীকার করেন। ক্রীড়া উন্নয়নে মাঠ বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার কথাও উল্লেখ করেন তিনি।

হরগ্রাম ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি নিয়েও সমালোচনা করেন মিলন। তার অভিযোগ, দীর্ঘদিন চেয়ারম্যান থাকলেও এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি এবং অনেক সড়ক এখনও কাঁচা রয়ে গেছে।

পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

বক্তব্যে তিনি আরও বলেন, এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে এবং “ষড়যন্ত্রকারীরা” এই জোয়ারে ভেসে যাবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগকালে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত স্থানীয়দের কেউ কেউ বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, হরগ্রাম বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব শাহিন রেজা সান্নান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দের জামানি সুমন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, নারী নেত্রী মৌসুমী নাসরিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X