সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
হাসনাত আব্দুল্লাহ

খেটে খাওয়া মানুষের সমর্থন নিয়েই নির্বাচনে এগোতে চাই

কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
কুমিল্লার দেবিদ্বারে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন হাসনাস আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এ প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা এলাকায় এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোট দুইভাবে হতে পারে—একটি চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের সঙ্গে আপস করে; অন্যটি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। তিনি জানান, তিনি খেটে খাওয়া মানুষের সমর্থন নিয়েই নির্বাচনে এগোতে চান।

তিনি আরও বলেন, জনগণ দায়িত্ব দিলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, যারা এই পথে জড়িত তারা যেন ফিরে আসে। কর্মসংস্থানের প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৈধ উপায়ে জীবিকা নির্বাহে সহায়তা করা হবে বলেও উল্লেখ করেন।

তবে কেউ মাদক সিন্ডিকেট চালানোর চেষ্টা করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, মাদক, চাঁদাবাজি ও জনগণের স্বার্থ একসঙ্গে চলতে পারে না। তিনি অভিযোগ করেন, অতীতে কিছু নেতা মাদক সংশ্লিষ্টদের কাছ থেকে সুবিধা নিয়ে রাজনীতি করেছেন, যা থেকে বের হয়ে আসার সময় এসেছে।

তিনি স্পষ্ট করেন, শুধু ছবি থাকলেই কেউ তার ঘনিষ্ঠ বলে দাবি করতে পারবে না। এমনকি তার পরিবারের কেউ অবৈধ সুবিধা চাইলে তাও গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, অতীতে অনেক নেতা নির্বাচনের আগে সহায়তা করলেও পরে জনগণের পাশে থাকেননি। এবার তিনি উল্টো প্রতিশ্রুতি দিচ্ছেন—প্রথমে জনগণ তাকে সহযোগিতা করবে, আর পরবর্তী পাঁচ বছর তিনি জনগণের পাশে থাকবেন।

সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম এবং দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত নেতা মো. জাহাঙ্গীর আলম সরকারসহ স্থানীয় নেতারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X