সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হ্যাঁ ভোটের আহ্বান, নওগাঁয় গণভোট প্রচারণা কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
নওগাঁয় গণভোট প্রচারণা কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত পরিবর্তন এবং গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘গণভোট প্রচারণা কমিটি’। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি মঞ্চে’ এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খন্দকার রেজাউল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম সায়েম। বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন, দেশের শাসনব্যবস্থা ও ভবিষ্যতের চাবিকাঠি এখন সাধারণ জনগণের হাতে। তাই সঠিক সিদ্ধান্ত গ্রহণের সময় এসেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এবি পার্টির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান রিপন, এনসিপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব হাসান সোহাগ এবং জুলাই শহীদ ফাহমিন জাফরের মাতা, কাজী নুরুল শিল্পী।

সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। তারা বিশ্বাস করেন, জনমত প্রতিফলিত করার মাধ্যমেই দেশে একটি টেকসই রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X