সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
নওগাঁয় রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের নিকটবর্তী বিহারীপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনটি বিহারীপুর এলাকা অতিক্রম করছিল। এসময় ওই ব্যক্তি রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সান্তাহার জিআরপি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

সান্তাহার জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X