সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদা দাবিতে কলেজ শিক্ষককে মারধর, যুবক আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম
চাঁদা দাবিতে কলেজ শিক্ষককে মারধর, যুবক আটক

রাজশাহীর বাঘা উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টিপু সুলতান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার আড়ানী পৌর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক টিপু সুলতান আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে।

ভুক্তভোগী কলেজ অধ্যাপক শফিকুল ইসলাম জানান, তিনি বিকেলে তার নতুন ভবনের নির্মাণকাজ তদারকি করছিলেন। এ সময় টিপু সুলতান মোটরসাইকেলে করে সেখানে এসে নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন। কাজ বন্ধের কারণ জানতে চাইলে তিনি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার নাম উল্লেখ করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন।

অধ্যাপক শফিকুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, অভিযোগ অনুযায়ী, টিপু সুলতান জনসম্মুখে তাকে মারধর করেন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে শিক্ষককে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ইসলাম শোরগোল শুনে সেখানে থামেন। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে তিনি অভিযুক্তকে তাৎক্ষণিক আটক করে থানায় নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিপু সুলতান বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলটির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে ক্ষমতার পটপরিবর্তনের পর তিনি স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিজেকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

যদিও আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেল হক জানিয়েছেন, তিনি টিপু সুলতান নামের কাউকে চেনেন না এবং তার সঙ্গে দলের কোনো সম্পর্ক আছে কি না তা তার জানা নেই।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X