
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর প্রায় ১২টা ৫০ মিনিটে সিলেটের তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত ০৬/২৪ নম্বর মামলায় তাকে আটক করা হয়েছে।
গ্রেফতারের পর আবুল কালাম চৌধুরীকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক।
মন্তব্য করুন