সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীর মাদ্রাসা ময়দানে তারেক রহমান

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
রাজশাহীর জনসভা মঞ্চে তারেক রহমান

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হয়ে দলীয় সমর্থকদের উদ্দীপনা ছড়িয়ে দিলেন। বেলা ২টার দিকে জনসভার মঞ্চে পৌঁছান তিনি এবং হাত নেড়ে লাখো নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। চারপাশ ‘ধানের শীষ’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা, পাশাপাশি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। বর্তমানে তিনি মঞ্চে বসে স্থানীয় নেতাদের বক্তব্য শুনছেন এবং কিছুক্ষণ পর প্রধান অতিথির ভাষণ দেবেন।

মাদ্রাসা ময়দানের নির্ধারিত সীমানা ছাড়িয়ে নেতাকর্মীদের ভিড় পার্শ্ববর্তী সি অ্যান্ড বি মোড়, ফায়ার সার্ভিস মোড় ও সাহেববাজার পর্যন্ত বিস্তৃত হয়েছে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ট্রাক, বাস ও ট্রেনযোগে জনসভায় যোগ দিতে শুরু করেন। উপস্থিত জনতার হাতে ধানের শীষের পোস্টার, ব্যানার ও জাতীয় পতাকা স্পষ্ট দেখা গেছে।

এর আগে দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে সরাসরি যান নগরীর ঐতিহ্যবাহী হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজারে, যেখানে তিনি দুপুর ১টা ৩০ মিনিটে জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মাজার জিয়ারতের পর দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে জনসভাস্থলে পৌঁছান।

রাজশাহী জনসভা শেষে বিকেলে তিনি সড়কপথে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত ৮টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। রাতের দিকে তিনি বগুড়ার নিজ পৈতৃক নিবাসে অবস্থান করবেন।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে রাজশাহীতে দলের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। দীর্ঘ ২২ বছর পর মাদ্রাসা ময়দানে এই ঐতিহাসিক জনসভা বিএনপির স্থানীয় নেতাদের মতে উত্তরবঙ্গের রাজনীতিতে এক বড় মাইলফলক। সাধারণ মানুষের মধ্যে জনসভা ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X