সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এনসিপির ১৩ নেতার একসঙ্গে পদত্যাগ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
এনসিপির ১৩ নেতার একসঙ্গে পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আহ্বায়ক কমিটির ১৩ জন নেতা স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এবং এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সদ্য পদত্যাগ করা জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ।

অন্যান্য পদত্যাগকারীরা হলেন- হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্যসচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্যসচিব সালাম আহসান, যুগ্ম সদস্যসচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

পলাশ মাহমুদ বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে আমি মনে করছি, বর্তমান কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা এই মুহূর্তে আমার পক্ষে সমীচীন নয়। এ কারণে কোনো প্রকার দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি না করে দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত দল বা নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা কিংবা অসম্মানের প্রতিফলন নয়, বরং দলের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার মানসিকতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদত্যাগপত্র গ্রহণ করে তাকে জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানান তিনি।

তবে অপর ১২ নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক ও সদস্যসচিব, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X