রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় তারেক রহমানের জন্য মঞ্চ প্রস্তুত, নেতাকর্মীরা আসছেন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
নওগাঁয় তারেক রহমানের জন্য মঞ্চ প্রস্তুত

দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন। তাঁর আগমনে জেলা ও আশেপাশের উপজেলা ও নগরাঞ্চলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা উপলক্ষে এটিম মাঠে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের মঞ্চ তৈরি করা হয়েছে। পাশাপাশি, বিএনপি চেয়ারম্যান ও তার সফরসঙ্গীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে তারেক রহমানের আগমন জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ এলাকায় উপস্থিত হতে শুরু করেছেন। ধীরে ধীরে এটিম মাঠ উচ্ছ্বাসপূর্ণ স্লোগান ও নেতাকর্মীদের আবেগে মুখর হয়ে উঠেছে।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জনসভা শেষ করে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর তিনি নিজের পৈত্রিক ভিটা ও নির্বাচনী এলাকা বগুড়ায় যাবেন। নওগাঁর স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, দুই লাখের বেশি মানুষ জনসভায় উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নওগাঁ যুবদলের নেতা শামীনুর রহমান শামীম বলেন, তারেক রহমানকে কাছ থেকে দেখার আনন্দের কোনো তুলনা নেই। খালেদা জিয়া বেঁচে থাকলে আরও ভালো লাগত। তবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে দেশ এগিয়ে যাবে।

নওগাঁ-৫ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। এই জনসভায় নওগাঁর ছয়টি আসন ও জয়পুরহাটের দুটি আসনের ধানের শীষ প্রার্থীদের পরিচয় করানো হবে। যা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বিএনপি চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা থেকে দলের নির্বাচনী অঙ্গীকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা পাশাপাশি নওগাঁর উন্নয়নের পরিকল্পনাও জনগণের সামনে তুলে ধরা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X