সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে আরবান হেলথ কেয়ার শ্রমিকদের রাজশাহী সিটি কর্পোরেশন ঘেরাও

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
বকেয়া বেতনের দাবিতে আরবান হেলথ কেয়ার শ্রমিকদের রাজশাহী সিটি কর্পোরেশন ঘেরাও

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও ‘নারী মৈত্রী’ এবং ড্যাম কর্তৃক যৌথভাবে বাস্তবায়িত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা দীর্ঘদিনের বকেয়া এবং চলমান মাসের বেতন পরিশোধের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশন ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রাসিকের মূল ফটকের সামনে ‘আরবান হেলথ কেয়ার প্রজেক্ট’-এ নিয়োজিত শ্রমিকরা জড়ো হয়ে ন্যায্য মজুরির দাবিতে স্লোগান দেন। এ সময় শ্রমিকদের আন্দোলন ঘিরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, তাদের নির্ধারিত মাসিক বেতন ১৬ হাজার ৫০০ টাকা হলেও কর্তন করে মাত্র ৯ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সাত মাসের বকেয়া বেতনের পরিবর্তে মাত্র তিন মাসের বেতন দেওয়ার কথা জানানো হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন।

শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ সাত মাস ধরে তারা আরবান হেলথ কেয়ার প্রজেক্টে দায়িত্ব পালন করলেও এখন পর্যন্ত নিয়মিত কোনো বেতন পরিশোধ করা হয়নি। ন্যায্য মজুরি না পাওয়ায় চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। পরিবার-পরিজন নিয়ে তারা মারাত্মক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

এবং আরো জানান : অফিস কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধাপ দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে।

বিক্ষোভকারীরা দ্রুত সকল বকেয়া পরিশোধ, চলতি মাসের পূর্ণ বেতন প্রদান এবং ভবিষ্যতে নিয়মিত ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X