সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি জব্দ

লালমনিহাট সংবাদদাতা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি জব্দ

লালমনিরহাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ১৫ বিজিবি ব্যাটালিয়ন এর নেতৃত্বে সীমান্তবর্তী মোগলহাট বিওপির কাছে মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে পলিথিনে মোড়ানো অবস্থায় ইউএসএ তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এসব মালিকবিহীন অস্ত্র ও গোলাবারুদ লালমনিরহাট সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তিনটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৫টি উপজেলায় মোট ১৯টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা নিয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্র পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধ করা এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য।

বিজিবি আরও জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে যাতে সীমান্তসংক্রান্ত কোনো অপরাধ নির্বাচনের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X