সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শান্তি-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর চরাঞ্চলে কোস্ট গার্ডের ভোট কেন্দ্র পরিদর্শন ও মহড়া

এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
শান্তি-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর চরাঞ্চলে ভোট কেন্দ্র পরিদর্শন ও মহড়া দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড ¦ ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় ভোট কেন্দ্রগুলো পরিদর্শন ও মহড়া দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে চাঁদপুরের মেঘনা নদী তীরবর্তী ইব্রাহিমপুর ইউনিয়নে ভোট কেন্দ্র পরিদর্শন ও জনসংযোগ শেষে প্রেস ব্রিফিং করেন ঢাকা জোনাল কমান্ডার মোঃ ইমতিয়াজ হোসেন।

তিনি বলেন, কোস্ট গার্ড নারায়ণগঞ্জ, মতলব‌ (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে সর্বমোট ৩৯ টি ভোটকেন্দ্র বিশেষ নজরদারি, নিয়মিত টহল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রদর্শনের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। গণভোটের বিষয়টি আমাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল বয়সি, পেশা ও শ্রেণির নারী-পুরুষের কাছে তুলে ধরার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের হ্যাঁ ভোট প্রদানের উদ্বুদ্ধ করণের প্রচারণা চলমান রয়েছে।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর চরাঞ্চলে ভোট কেন্দ্র পরিদর্শন ও মহড়া দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড ¦ ছবি: প্রতিনিধি

তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ কোস্ট গার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

এসময় কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X