সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টেকনাফের হোয়াইক্যাং পাহাড় থেকে ৬ কৃষক অপহরণ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৩ এএম
টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র ডাকাতদলের হাতে ছয়জন কৃষক অপহৃত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে হোয়াইক্যাংয়ের বিভিন্ন পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গিয়ে তারা অপহরণের শিকার হন।

অপহৃত কৃষকরা হলেন— ঝিমংখালী গ্রামের মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. রফিক (৩৫), মো. মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)। সবাই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোয়াইক্যং ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়া পাড়া, ঝিমংখালী ও মিনাবাজার সংলগ্ন পাহাড়ে কৃষিকাজের সময় সশস্ত্র পাহাড়ি ডাকাতদল অস্ত্রের মুখে ছয় কৃষককে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর অপহৃতদের পরিবার ও স্বজনরা উৎকণ্ঠায় পড়েন এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। তবে ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অপহৃতদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি কাঠ সংগ্রহের সময় ঝিমংখালী গ্রামের ছয়জন অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X