সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার খাদে, আহত ৪ জন

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার খাদে, আহত ৪ জন। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী পৌরসভার নওপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ গভীর নীচে পড়েছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারের চালকসহ তিনযাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে পৌরসভার নওপাড়া সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সিটি ব্যাংক ঢাকা শ্যামল শাখার কর্মকর্তা সঞ্জীব ঘোষ, ঢাকার ব্যবসায়ী মেহেদী আল আমিন, ভাঙ্গার ব্যবসায়ী আলম মিয়া ও প্রাইভেট কার চালক রুবেল হোসেন।

আহতদের স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে ভাঙ্গা থেকে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের সঙ্গে ওই প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে পাশে থাকা পানিভর্তি খাদে গিয়ে পড়ে প্রাইভেটকারটি। পরে ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকমাসে একই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। একটি নসিমনের চার যাত্রী ঘটনাস্থলে মারা যায় গত ৬ মাস আগে। নওপাড়া সদরপুর এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। এই দুর্ঘটনাকবলিত স্থানে রেল গেট জরুরি প্রয়োজন।

ভাঙ্গা রেলস্টেশন মাস্টার স্বপন সরকার জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ভাঙ্গা থেকে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের ভেতরে থাকা যাত্রীরা আহত হয়। বিষয়টি আমি রেল পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। বর্তমানে উদ্ধার কাজ চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X