সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরওয়ার আলমগীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরওয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত তাকে প্রার্থিতা ফেরত দিতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

বিষয়টি নিশ্চিত করে সরোয়ার আলমগীরের আইনজীবী এডভোকেট ইউসুফ আলম মাসুদ জানান, সরোয়ার আলমগীরের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা নেই। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন সরোয়ার আলমগীর।

প্রসঙ্গত, ১৮ জানুয়ারি চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেন। পরে ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের কারণে তার নাম তালিকা থেকে পুনরায় বাদ দেওয়া হয় এবং হাইকোর্টের আদেশ বহাল থাকে।

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।

এর আগে হাইকোর্ট সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। একইদিন নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X