সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত, আহত ১

লক্ষ্মীপুর সংবাদদাতা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
লক্ষ্মীপুরে ডাম্পট্রাকের চাপায় ১০ বছর বয়সী স্কুলছাত্রী আফরিনের মৃত্যু

লক্ষ্মীপুরে আজ মঙ্গলবার সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ বছর বয়সী স্কুলছাত্রী আফরিন আক্তার নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক মো. রাজু, যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনা ঘটে জেলা শহরের এলজিইডি ভবন এলাকার লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি দ্রুতগতির ডাম্পট্রাক অটোরিকশাকে চাপা দিলে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত আফরিন ছিলেন মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে এবং কাকলী শিশু অঙ্গনের শিক্ষার্থী।

দুর্ঘটনার পর স্থানীয়রা আফরিন এবং রাজুকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ জানান, দুর্ঘটনায় ব্যবহৃত ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে হাইওয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X