সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জালনোট কারখানায় র‍্যাবের অভিযান, ৫ লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৩

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
জালনোট কারখানায় র‍্যাবের অভিযান, ৫ লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৩

গাজীপুরের টঙ্গীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ মঙ্গলবার রাতে একটি জালনোট কারখানায় অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকার জালনোট এবং জালনোট তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানটি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামের একটি ভবনে পরিচালিত হয়।

আটককৃতরা হলেন— গাজীপুর জেলার দত্তপাড়া গ্রামের আ. আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার শক্তিপুর বাজার এলাকার আ. সালামের ছেলে মো. রুবেল মিয়া (৩৩) ও ময়মনসিংহ জেলার হাতিম এলাকার মো. সুরুজ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়ায় একটি জালনোট তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আটক আসামিদের কাছ থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার জালনোট উদ্ধার হয়। এ ছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ এবং ১টি পেপার কাটার মেশিন, স্ক্যানার, লেমিনেটিং মেশিন ও পেপার বাইন্ডার মেশিন, বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টারের কালি এবং ১০ রিম বিশেষ কাগজ, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট এবং আঠাসহ অন্যান্য উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় নগদ ১৯০০ টাকা এবং বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার হয়।

র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জালনোট তৈরি করে বাজারে ছড়িয়ে আসছিলেন। আসন্ন রোজা, ঈদ ও পূজাকে কেন্দ্র করে তাদের বড় ধরনের জালনোট সরবরাহের পরিকল্পনা ছিল।

র‍্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল (এস), বিএন কালের কণ্ঠকে জানান, আসামিদের বিরুদ্ধে ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪’ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X