সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ধানের শীষের সুনামি চট্টগ্রাম থেকেই শুরু হবে : আমির খসরু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে চট্টগ্রাম থেকেই ধানের শীষের সুনামি শুরু হবে। আজ খালেদা জিয়াকে গভীরভাবে স্মরণ করছি। আজকের জনসমাবেশ প্রমাণ করে দিয়েছে, সমগ্র চট্টগ্রাম মানুষ আর মানুষের ঢেউয়ে পরিণত হয়েছে। এই চট্টগ্রাম থেকেই পরিবর্তনের সূচনা হবে। তারেক রহমানকে দেখতে চট্টগ্রামে মানুষের যে ঢল নেমেছে, তা প্রমাণ করে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই চট্টগ্রাম থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রামের মানুষের হৃদয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবস্থান আজও অটুট রয়েছে। আর এখন তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে চট্টগ্রামের সব সংসদীয় আসনে বিএনপি বিজয়ী হবে।

চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে খসরু বলেন, শুধু বক্তৃতা দিয়ে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা যাবে না। বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমেই চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে। সরকার থেকে কোনো ঘোষণা নয়, বিএনপির নেতৃত্বাধীন সরকারের কার্যক্রমই চট্টগ্রামকে সেই জায়গায় নিয়ে যাবে।

আমির খসরু বলেন, চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শহরটিকে একটি আঞ্চলিক অর্থনৈতিকভাবে পরিণত করা হবে। এতে শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চল উপকৃত হবে। চট্টগ্রামকে ঘিরে শিল্প, বন্দর, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X