সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির জনসভা শেষে চসিকের তৎপর পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
চট্টগ্রামে বিএনপির জনসভা শেষে চসিকের তৎপর পরিচ্ছন্নতা অভিযান

বিএনপির নির্বাচনী জনসভা শেষ হওয়ার পর নগরের পলোগ্রাউন্ড মাঠসহ কদমতলী থেকে টাইগারপাস পর্যন্ত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। জনসভা শেষে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হচ্ছে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার পর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হতে দেখা যায়। সরেজমিনে দেখা যায়, পলোগ্রাউন্ড মাঠে জনসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীরা রাতের আলোয় মাঠ ও আশেপাশের রাস্তায় কাজ করতে শুরু করেন। হাতে ঝাড়ু ও ময়লার ভ্যান নিয়ে তারা মাঠের চারপাশে ছড়িয়ে পড়েন। কোথাও জমে থাকা পানির বোতল, খাবারের প্যাকেট ও কাগজপত্র একত্র করা হচ্ছে, আবার কোথাও ময়লার স্তূপ তুলে ময়লার ভ্যানে তোলা হচ্ছে।

কদমতলী থেকে টাইগারপাস সড়কজুড়ে ফুটপাত ও রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা দ্রুত সরানো হচ্ছে, যাতে যান চলাচলে কোনো বাধা না থাকে। নিরবচ্ছিন্নভাবে কাজ করা কর্মীদের তৎপরতায় ধীরে ধীরে পুরো এলাকা পরিচ্ছন্ন হয়ে উঠছে।

চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা জানান, পরিচ্ছন্নতা কর্মী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে একাধিক টিম মাঠে নেমেছে। প্রথমে সড়ক থেকে প্লাস্টিক, কাগজ, পানির বোতলসহ জমে থাকা বর্জ্য সংগ্রহ করে তা অপসারণ করা হচ্ছে।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও এই কার্যক্রমের তথ্য তুলে ধরে ফেসবুক পেজ থেকে লাইভ করেন। সেখানে দেখা যায়, পরিচ্ছন্নতা কর্মীরা নগরবাসীর ভোগান্তি কমাতে এবং শহরের সৌন্দর্য বজায় রাখতে পরিচ্ছন্নতা নিশ্চিত করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X