সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন জানালো জাতীয় পার্টি

এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন জানালো জাতীয় পার্টি

চাঁদপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী রাজনীতিতে যুক্ত হলো নতুন মাত্রা। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে জাতীয় পার্টি।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার এলাকায় আয়োজিত এক জনসভায় জেলা, সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই সমর্থনের ঘোষণা দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

সভায় সভাপতিত্ব করেন পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিক মিজি। অনুষ্ঠানে জেলা, সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির এই আনুষ্ঠানিক সমর্থনের মাধ্যমে চাঁদপুর-৩ আসনের নির্বাচনী সমীকরণে নতুন হিসাব যুক্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X