সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতি : ৪৮ ঘণ্টায় গ্রেফতার ৬

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতি : ৪৮ ঘণ্টায় গ্রেফতার ৬

নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা সক্রিয় একটি ডাকাত চক্রের ছয় কুখ্যাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় পরিচালিত এই সাঁড়াশি অভিযানে অপহৃত ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন— গাইবান্ধা জেলার আরিফুল ইসলাম আরিফ (৩০), গোলাপ (২৪), লাভলু (২৮), রফিকুল ইসলাম অপু (৩১), সাজিদুল ইসলাম সবুজ (২৩) এবং বরিশাল জেলার মোহাম্মদ রাকিব হোসেন শরীফ (২৭)।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২২ জানুয়ারি দিনাজপুর থেকে প্রায় ৫০০ মণ ধান নিয়ে একটি ট্রাক নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করে। পরদিন ২৩ জানুয়ারি রাত আনুমানিক দেড়টার দিকে নওগাঁ সদর থানার পাইকপাড়া এলাকায় ডাকাত দল ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে। এরপর চালক ও হেলপারকে বেঁধে রেখে ধানসহ পুরো ট্রাকটি লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই মামলা দায়ের করা হলে জেলা গোয়েন্দা শাখা তথ্য-প্রযুক্তির সহায়তায় বগুড়া, গাইবান্ধা এবং ঢাকার আশুলিয়া ও সাভার এলাকায় টানা ৪৮ ঘণ্টা অভিযান পরিচালনা করে। অভিযানের ফলস্বরূপ আন্তঃজেলা এই ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাক, সাতটি মোবাইল ফোন এবং গাজীপুর থেকে লুণ্ঠিত ট্রাকের গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ আরও জানায়, চক্রের পলাতক মূল হোতা সামিউলকে গ্রেফতার এবং লুণ্ঠিত ধানসহ অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X