সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মিরসরাইয়ে ফেভরিট ফ্রেন্ডস বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফান্ডের সদস্য সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
মিরসরাইয়ে ফেভরিট ফ্রেন্ডস বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফান্ডের সদস্য সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই দিনব্যাপী একটি ব্যতিক্রমী ও গবেষণামূলক ব্যবসাবান্ধব সামাজিক উদ্যোগ অনুষ্ঠিত হয়েছে। ফেভরিট ফ্রেন্ডস বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফান্ডের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সদস্যরা একত্রিত হয়ে পুনর্মিলনী, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব উপভোগ করেছেন।

সমাবেশটি মিরসরাই পৌর সদরে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড মডেল সিটির নিজস্ব ভবনে আয়োজন করা হয়। শুক্রবার ও শনিবার দিনে দিনে অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীরা আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন। আয়োজনের মধ্যে ছিল সদস্য সমাবেশ, শিশু ও কিশোরদের ইভেন্টে প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, আড্ডা, মেজবান সহ অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম।

সমাবেশে সভাপতিত্ব করেন ফেভরিট ফ্রেন্ডস বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, আর অনুষ্ঠান সঞ্চালনা করেন ধুম ইউনিয়নের প্রতিনিধি মুহাম্মদ দিদারুল আলম ও আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি জিয়াদ আমিন খান। বিশেষ অতিথি ছিলেন মিরসরাই আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট ছাইফুর রহমান।

প্রধান আলোচক হিসেবে সংগঠনের প্রধান উপদেষ্টা খাইরুল ইসলাম ভূঁইয়া ফান্ডের কার্যক্রম ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। এছাড়া সংগঠনের সহসভাপতি এম এম নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, নিরীক্ষণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্যরা তাদের পরিবারসহ অংশগ্রহণ করেন এবং পুরো আয়োজন উপভোগ করেন। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই উৎসবটি একটি সৌহার্দ্যপূর্ণ ও উচ্ছ্বাসময় আয়োজন হিসেবে সাড়া ফেলেছে।

সমাপনীতে বিভিন্ন প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের সামাজিক ও ব্যবসাবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X