সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ডা. শফিকুর রহমান

বাংলাদেশে চাঁদাবাজ ও দুর্নীতির কোনো স্থান হবে না

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এলে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল ভূখণ্ডে কোনো চাঁদাবাজ কিংবা দুর্নীতিবাজের অস্তিত্ব সহ্য করা হবে না। দুর্নীতিকে চিরতরে নির্মূল করা হবে এবং বিচার বিভাগকে এমনভাবে স্বাধীন করা হবে, যাতে আর কখনো অর্থের বিনিময়ে বিচার বিক্রি না হয়।

উত্তরবঙ্গ সফর শেষে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর পক্ষে এই পথসভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, এই দেশের মানুষ প্রয়োজনে ভেঙে পড়তে পারে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। আগামী নির্বাচনে ‘হাঁ’ ভোট বা ইনসাফের পক্ষে ভোট দেওয়া মানেই হলো—দীর্ঘদিন ধরে জালিমের হাতে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য এমন একটি সমাজব্যবস্থা গড়ে তোলা, যেখানে ঘুষখোররা ঘুষ নিতে লজ্জাবোধ করবে এবং অপরাধীরা অপরাধের পথ ছেড়ে সম্মানজনক জীবনে ফিরে আসবে।

পথসভায় ডা. শফিকুর রহমান বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমানের হাতে নির্বাচনী প্রতীক ‘দাড়িপাল্লা’ তুলে দেন এবং উপস্থিত জনগণের কাছে ভোট ও দোয়া কামনা করেন।

শেরপুর ও ধুনট উপজেলার কয়েক হাজার নারী-পুরুষের উপস্থিতিতে আয়োজিত এই পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা মো. দবিবুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাসিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমানসহ বগুড়া, শেরপুর ও ধুনট জেলার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X