সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বদরগঞ্জে শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
বদরগঞ্জে শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় ৯ বছরের শিশু সিয়াম বাবু হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. কাইয়ুম উদ্দিন (২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বদরগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “আমি যতদিন এই থানায় দায়িত্বে থাকব, কোনো অপরাধী অন্যায় করে পার পাবে না।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু সিয়াম বাবু গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তার মা সাথী বেগমের সঙ্গে গোপিনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিল শুনতে যায়। ওই সময়ই সে নিখোঁজ হয়।

সারা রাত খোঁজাখুঁজির পর শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সিয়ামের মা সাথী বেগম বদরগঞ্জ থানায় এসে মো. কাইয়ুম উদ্দিনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শুক্রবার দুপুরে স্থানীয় একটি ধানক্ষেতের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে অভিযুক্ত কাইয়ুম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এর আগে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক তদন্তে হত্যার স্পষ্ট আলামত পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের প্রেক্ষাপট উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X