সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ডা. শফিকুর রহমান

নর্থ বেঙ্গলের মরা নদী পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার গঠনের সুযোগ পেলে নর্থ বেঙ্গলের মরা নদীগুলো পুনরুদ্ধারে বিশেষভাবে নজর দেওয়া হবে। তিনি বলেন, নদীর জীবন ফিরে এলে নর্থ বেঙ্গলের জীবনও ফিরে আসবে, ইনশাআল্লাহ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত এক নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে গোটা নর্থ বেঙ্গলকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করা। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ আসমানের আপেল চায় না। তারা কঠোর পরিশ্রম করে সহজ-সরল জীবনযাপনেই সন্তুষ্ট। তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাওয়ার পরিবেশ তৈরি করাই আমাদের দায়িত্ব।

রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না, ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। বাংলাদেশে কোনো আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না। একই সঙ্গে তিনি বিশ্বের সব সভ্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিবেশীদের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রাখার অঙ্গীকার করেন।

ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই হ্যাঁ ভোটের জোয়ারে অতীতের বস্তাপচা রাষ্ট্রব্যবস্থা ভেসে যাক।

সমাবেশের শেষ পর্যায়ে দশ দলীয় সমন্বয়ের পক্ষ থেকে গাইবান্ধার পাঁচটি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত জানমাল দিয়ে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X