সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ঘোড়াঘাটে গণিত উৎসব

‘গণিতে নেই কোনো ভয়, গণিত দিয়েই হোক বিশ্বজয়’

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
ঘোড়াঘাটে গণিত উৎসব

‘গণিতে নেই কোনো ভয়, গণিত দিয়েই হোক বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনে গণিত উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত গণিত উৎসবে উপজেলার কিন্ডার গার্ডেন, মাদ্রাসা সহ সরকারি-বেসরকারি প্রায় অর্ধশতাধিক বিদ্যালয়ের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সাড়ে ৫শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গণিত উৎসবে শিক্ষার্থীদের ৬ টি গ্রুপ বিভক্ত করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা, যুক্তিবোধ ও সৃজনশীল চিন্তাশক্তি বাড়ানো এবং গণিতকে আনন্দের সঙ্গে শেখার আগ্রহ সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিতভিত্তিক প্রতিযোগিতা, কুইজ ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের আয়োজন করা হয়।

গণিত উৎসবকে ঘিরে বিদ্যালয় ছিল বর্ণিল সাজে সজ্জিত, আর শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। আয়োজকরা জানান, এ ধরনের গণিত উৎসব শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও বিশ্লেষণ ধর্মী চিন্তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতা শেষে ৬ টি গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে মোট ১৮ জনকে প্রতিযোগিতার সনদ, বই ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদ, রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন রুহুল আমিন ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X