সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দিলীপ রায় (২৮)। তিনি নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা এবং দেবেশ রায়ের ছেলে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কের ছলিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জড়িত বাসটির নাম ছলিমপুর সেভেন ডিলাক্স।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ মোটরসাইকেল নিয়ে দিলীপ রায় বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকায় মাছ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত দিলীপ রায় পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য তিনি পিকআপ ভ্যান চালাতেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X