সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
মির্জা ফখরুল

জামায়াত একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কারণে অনেক মানুষ তখন বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল এবং লুটপাটের শিকার হয়েছিল। তিনি বলেন, আজ তারা আবার দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইতে আসছে। কিন্তু আমরা স্বাধীনতার পক্ষে বলব; আমরা যুদ্ধ করেছি, দেশ ছেড়ে পালাইনি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয় পান, সেটি পাবেন না। আমরা সবাই সমান, একই দেশের নাগরিক। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করব।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনী প্রতীক নিয়ে মির্জা ফখরুল বলেন, আগে ভোটে দুটি পক্ষ ছিল—নৌকা এবং ধানের শীষ। এবার রাজনৈতিক কারণে নৌকা আমাদের নেই। নতুন একটি দল এসেছে, নতুন প্রতীক দাঁড়িপাল্লা। এখন লড়াই হচ্ছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা-এর মধ্যে। ধানের শীষ আপনাদের পরিচিত প্রতীক।

বিএনপির নির্বাচনী ইশতেহার তুলে ধরে তিনি বলেন, “আমরা কাজে বিশ্বাস করি। ক্ষমতায় এলে জনগণকে দেব ফ্যামিলি কার্ড, যা মা-বোনদের বড় সহায়ক হবে। এই কার্ডের মাধ্যমে চাল-ডাল, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা পাওয়া যাবে। এছাড়া কৃষি কার্ড দিয়ে ন্যায্যমূল্যে সার ও কীটনাশক সরবরাহ করব। আমরা ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব এবং নারীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করব।”

গণসংযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X