সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভোলায় গাভিন গরু চুরি করে জবাই, দোষীদের শাস্তির দাবি

আক্তার হোসেন, ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
বাগান থেকে উদ্ধার মাথা-চামড়া ও ভুক্তভোগী মোশাররফ হোসেন ¦ ছবি:  প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডে গতকাল রাতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ, একটি ৭ মাসের গাভি চুরি করে বাড়ির পাশের বাগানে জবাই করা হয়েছে। ঘটনার পর দুর্বৃত্তরা গরুর মাংস নিয়ে পালিয়েছে, তবে মাথা, চামড়া, পা এবং পেটের কিছু অংশ ঘটনাস্থলে ফেলে গেছে।

ভুক্তভোগী মোশাররফ হোসেন জানান, তিনি প্রতিদিন রাত প্রায় ১১টার দিকে বাড়ি ফেরেন। কিন্তু গতকাল রাত ১০টার দিকে গরুর দেখাশোনা করতে গিয়ে লক্ষ্য করেন তার গাভি নেই। এরপর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে রাত ৩টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সাফল্য পাননি।

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে বাড়ির পাশের একটি বাগানে গরু জবাই করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি তার গাভি চিনতে পারেন। ভুক্তভোগী মোশাররফ জানান, দৃশ্য দেখে আমি পুরোপুরি ভেঙে পড়ি।

ভুক্তভোগীর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই গাভির দুধ বিক্রি করেই আমার সন্তানের লেখাপড়ার খরচ চালাই। এখন গরুটি না থাকায় আমাদের সংসার চালানো কঠিন হয়ে গেছে।

এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X