সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক বিএনপি : সালাহউদ্দিন আহমদ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর–মানিকপুর এলাকায় গণসংযোগ করছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা বিদেশি শক্তির দালালি করে দেশের স্বার্থবিরোধী রাজনীতি করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। আর যারা এখনো বিভ্রান্তিমূলক রাজনীতিতে লিপ্ত, জনগণ তাদের আর কোনো সুযোগ দেবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর–মানিকপুর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের একমাত্র পথ হলো একটি শক্তিশালী, কার্যকর ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। তিনি বলেন, যারা চোখ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন কিংবা জীবন উৎসর্গ করেছেন—তাদের প্রত্যাশার সঙ্গে দেশের প্রতিটি মানুষের প্রত্যাশা একটাই, তা হলো গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা।

নির্বাচনী সভায় তিনি বলেন, এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান ঘটবে না। যারা অতীতে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল-শেখ হাসিনা ও আওয়ামী লীগ-তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে জনগণ। ভবিষ্যতে যদি কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দেয়, তাহলে জনগণ আবারও একইভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এখন রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করা সম্ভব হয়েছে। এই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে, যাতে প্রতিটি মানুষ নিজেকে এই রাষ্ট্রের প্রকৃত মালিক বলে মনে করতে পারে।

আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণ তাদের কাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এবং শহীদ হয়েছে।

বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন, গণতন্ত্র ও প্রগতির জন্য আজীবন সংগ্রাম করেছেন। ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি একটি সমৃদ্ধশালী, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদাসম্পন্ন ও সুবিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি।

বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি উল্লেখ করে তিনি বলেন, যারা বিদেশি শক্তির দালালি করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে, আর যারা এখনো বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, জনগণ তাদের আর সুযোগ দেবে না।

সভায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সব নীতি ও সিদ্ধান্তে বাংলাদেশের স্বার্থই সর্বাগ্রে গুরুত্ব পাবে। সেই লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X