সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

উত্তরবঙ্গ হবে কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র : জামায়াত আমির

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় ঐক্য জোটের নির্বাচনী প্রচারণা সমাবেশে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। দেশের খাদ্য ও পুষ্টির বড় অংশ সরবরাহ করা এই অঞ্চলের সঙ্গে আচরণ হয়েছে “সৎ মায়ের সন্তানের মতো।” শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় ঐক্য জোটের নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমানের দাবি, আগামী দিনে উত্তরবঙ্গে আর কোনো বেকার থাকবে না। তিনি জানান, প্রতিটি নাগরিককে দেশের উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত করে পুরো উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। সমাবেশে তিনি ঘোষণা করেন, বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালু করা হবে এবং শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে ফিরবেন।

তিনি আরও বলেন, আমাদের কাছে কোনো বিশেষ কার্ড নেই। দেশের সর্বস্তরের মানুষই আমাদের কার্ড। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা একটি বেকারমুক্ত ও দায়মুক্ত বাংলাদেশ গড়তে চাই।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সের অর্থ দিয়ে দয়া দেখানোর পরিবেশ নয়, বরং যুবকদের হাতে শক্তি দিয়ে নারীরাও দেশ গড়ার অংশ হবে। তিনি উল্লেখ করেন, ‘টেকনাফ থেকে তেতুলিয়া’ স্লোগানের পরিবর্তে এবার ভারসাম্য রক্ষার জন্য ‘তেতুলিয়া থেকে টেকনাফ’ স্লোগান নিয়ে কাজ করা হবে।

উত্তরবঙ্গের নদী যেমন তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়া, তাদের যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় আজ এই নদীগুলো মরুভূমির মতো পড়ে আছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা শুধু নির্বাচনের সময় জনগণের খোঁজ নেন, তাদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।

স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে ৬৪ জেলার কোথাও মেডিক্যাল কলেজ ছাড়া থাকবে না। পঞ্চগড়ে একটি নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে।

অর্থনীতি ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা উদ্ধার করা হবে এবং ভবিষ্যতে কেউ আর চুরি করতে পারবে না। এছাড়া শহীদ পরিবার, জুলাইয়ের যোদ্ধা ও একাত্তরের বীরদের ঋণ পরিশোধের জন্য সরকার গঠনের সুযোগ নিলে কাজ করা হবে।

ভোটের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে ভোট চুরির যেকোনো চেষ্টা রোধ করতে হবে। বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি ও আধিপত্যবাদমুক্ত একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে।

সমাবেশের শেষে ১০ দলীয় সমন্বয় পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেয় এবং বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিশ্রম করার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X