সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফরিদপুরে যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১৮

ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
ফরিদপুরে যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১৮

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করা হয় এবং নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে অভিযান চালানো হয়। ফরিদপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক কারবারি অস্ত্রসহ অবস্থান করছিল, যারা মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার পরিকল্পনা করছিল। খবরের ভিত্তিতে নগরকান্দা সেনা ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের যৌথ দল অভিযান চালায়।

অভিযানকালে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, ১২ গেজের কার্তুজ, ১০টি ঢাল, ৭টি বর্ষা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ৪ কেজি গাঁজা এবং ১০২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।

আটক ব্যক্তির মধ্যে রয়েছেন মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), পারভেজ ফকির (২৫), নাজমুল (২৩), আজিম মোল্লা (২৭), শাজাহান শেখ (৩৬), রবিউল মোল্লা (৩০), ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) ও জয়নব বেগম (৬০)। এ ছাড়াও দুই কিশোর রয়েছে।

সেনাবাহিনী জানায়, আটক আসামি এবং উদ্ধারকৃত মালপত্র নগরকান্দা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাইপগানসহ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আটক ১৮ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। শিগগিরই তারা আদালতে প্রেরণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X