সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোহাম্মদপুরে সেনা অভিযান : ইয়াবা ও অস্ত্রসহ আটক ৬

ঢাকা অফিস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে আটক কারবারি ও সন্ত্রাসী

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ৬ জন মাদক কারবারি ও সন্ত্রাসীকে আটক করেছে। অভিযানকালে ১০ হাজার পিস ইয়াবা, দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ সিমকার্ড এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১টা থেকে ৪টা পর্যন্ত আদাবর সুনিবিড় হাউজিং ও মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫)।

‎আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সুনিবিড় হাউজিং এলাকায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পরে ‎আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪ টায় জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান চালায় সেনাবাহিনী। সেসময় সেনাবাহিনীর অভিযান টের পেয়ে মাদক কারবারিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়।

তবে ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, ১৩৮০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ১টি মাদকের ওজন মাপার মেশিন, মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা ও ৫টি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

‎এই বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও ওই সেনা কর্মকর্তা জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X