সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শেষ হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই ও প্রত্যাহার প্রক্রিয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে মোট ৪৮ জন বৈধ প্রার্থী নিশ্চিত হয়েছেন। এর আগে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের নির্ধারিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তাঁর প্রত্যাশিত ‘হাঁস’ প্রতীক। প্রতীক বরাদ্দের পর তিনি বলেন, এই প্রতীক শুধু আমার পরিচয়ের প্রতীক নয়, বরং ভোটারদের আবেগ ও ভালোবাসার প্রতিফলন। রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, এলাকার মানুষ, বিশেষ করে শিশুদের মধ্যে ‘হাঁস মার্কা’ নিয়ে যে উচ্ছ্বাস, তা তাঁকে নির্বাচনী প্রচারে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাচ্ছে।

তিনি বলেন, প্রতীক সংক্রান্ত কোনো অনিয়ম বা জালিয়াতির চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রুমিন ফারহানা নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন এবং প্রতিশ্রুতি দেন, ভোটারদের রায় পেলে এলাকার উন্নয়ন পরিকল্পনা জনগণের মতামত ও প্রয়োজন অনুযায়ী বাস্তবায়ন করবেন।

প্রতীক বরাদ্দের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী মাঠ পুরোপুরি প্রস্তুত। প্রার্থীরা এখন নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছেন, এবং ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনার মাত্রা দিনদিন বেড়ে চলেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X