সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে চাঁদপুরে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল

এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে চাঁদপুরে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল ¦ ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে চাঁদপুরে সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পর্যবেক্ষক দলের সদস্যরা। এ সময় নির্বাচনের পরিবেশ, মাঠপর্যায়ের প্রস্তুতি, সাংবাদিকদের ভূমিকা এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন তারা।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক প্রতিনিধি দলে ছিলেন মায়া হুরলিমান ও লার্স প্লাগম্যান।

মতবিনিময়কালে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ সদস্যের একটি পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এর মধ্যে তিন সদস্যের একটি টিম চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করছে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলকে ফুলেল শুভেচ্ছা জানান  ¦ ছবি: প্রতিনিধি

এর অংশ হিসেবে তারা চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন, জেলা নির্বাচন অফিস, পুলিশ বিভাগ এবং চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি নির্বাচন পরবর্তী আরও সাত দিন বাংলাদেশে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলকে ফুলেল শুভেচ্ছা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X