সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত, গুরুতর আহত ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত, গুরুতর আহত ১ ¦ ছবি: প্রতিনিধি

‎বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

‎নিহত ব্যক্তি ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের বাসিন্দা প্রদীপ (৪৫) বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৭টা নাগাদ উপজেলার শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় ঘন কুয়াশার কারণে সামনে স্পষ্টভাবে দেখতে না পেরে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন এবং অপর যাত্রী গুরুতর আহত হন।

‎স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর স্কুল বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

‎ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে দুমড়েমুচড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা এবং এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X