সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

ঢাকা অফিস
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে কুড়িল–রামপুরা সড়ক অবরোধ করেন রিকশাচালকরা। এতে করে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল থেকেই কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেল নির্মাণকাজ চলমান থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে রাজধানীর ব্যস্ত এই সড়কটি বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষকে দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে দেখা গেছে।

স্থানীয় দোকানদার রাসেল বলেন, প্রতিদিন এই রাস্তায় অনেক ব্যস্ততা থাকে। আজ গাড়ি একদমই চলতে পারছে না। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদ বলেন, আমি ক্লাসে যাচ্ছিলাম। কিন্তু রাস্তা বন্ধ থাকায় অনেক সময় নষ্ট হচ্ছে। আশা করি শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X