সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ ¦ ছবি: প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় ৭ জন মারা গেছেন।

রোববার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাড়কের মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন মাদারীপুর শহরের কলেজ রোডের ১ নম্বর শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে সার্বিক পরিবহণের সহকারী (হেলপার) পান্নু মুন্সি (৫০), একই উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে ইজিবাইক চালক সাগর বেপারী (২৫), গোপালগঞ্জের কোটালীপাড়ার জয়ন্ত বিশ্বাসের স্ত্রী কামনা বিশ্বাস (৪০)। বাকি নিহতদের নাম পাওয়া যায়নি।

আহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। আহত হলেন অটোবাইকের যাত্রী মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫)। বাকী আহতদের নাম পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের অংশটি মরণফাদে পরিণত হয়েছে। এখানে প্রায় সড়ক দুর্ঘটনা হয়েই থাকে। এই মহাসড়কটি দ্রুত উন্নতিকরণ করা দরকার। তা না হলে এই মৃত্যুর মিছিল বাড়তেই থাকবে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, মাদারীপুর থেকে সার্বিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইককে চাপ দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছে প্রায় ১০ জন। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান করেন। দুর্ঘটনায় পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেকার দিয়ে বাসটি পাড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X