সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ব্যারিস্টার রেজাউল করিম

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
প্রার্থিতা ফিরে পেলেন ব্যারিস্টার রেজাউল করিম

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন তাঁর করা আপিল গ্রহণ করে মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যারিস্টার রেজাউল করিম নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে কমিশন তাঁর পক্ষে রায় দিয়ে প্রার্থিতা পুনর্বহাল করে।

ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি ব্যারিস্টার রেজাউল করিম নিজেই নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মাত্র ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করলে তাঁদের মধ্যে দুই জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান।

বর্তমানে রাজশাহী-৫ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— ক/ বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল খ/ জামায়াত প্রার্থী মাওলানা মনজুর রহমান গ/ স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল ঘ/ স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। নতুন করে যুক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৯ জন ভোটার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X