সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শেরপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত ¦ ছবি:  প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে শেরপুর উপজেলা জামায়াতের আমীর এবং শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান সভাপতিত্ব করেন।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ মানছুরুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম সম্মেলনের সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম, সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান এবং শফিকুল ইসলাম। এছাড়াও সহকারী অফিস সেক্রেটারি বজলুর রহমান, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সেক্রেটারি মোঃ ইফতেখার আলম, শহর জামায়াতের আমীর আঃ খালেক ও সাইফুল ইসলাম সাখাওয়াতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, এই সম্মেলনে শেরপুর উপজেলার পাঁচ শতাধিক রোকন অংশগ্রহণ করেন। প্রতি দুই মাস অন্তর নিয়মিত আয়োজিত এই রোকন সম্মেলনে দলের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিতকরণ, অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা রোকনদের নৈতিক ও সাংগঠনিক মান উন্নয়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X