সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
নাঙ্গলকোট থানা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ায় স্থানীয় দুই ইউপি সদস্য—আবুল খায়ের ও সালেহ আহম্মদ—এর সমর্থকরা।

সংঘর্ষ চলাকালে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও গত ৩ আগস্ট ২০২৫ একই দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন নিহত হন। ওই সময় উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়।

সেনাবাহিনীর হস্তক্ষেপে সম্প্রতি ওই পরিবারগুলো নিজ বাড়িতে ফিরে এলেও এলাকার দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত হয়নি। স্থানীয়দের মতে, সেই বিরোধের জের ধরেই শুক্রবারের এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X