সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
শফিকুল আলম

চুরি বন্ধ করতে হলে জনগণকে হ্যাঁ ভোট দিতে হবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত। তিনি দেশের অপশাসন দূর করার লক্ষ্যে হ্যাঁ ভোটের পক্ষে থাকার গুরুত্বের কথা জানান।

মাজার জিয়ারতকালে শফিকুল আলম বলেন, পুরো বিশ্বের সরকারই গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। আমরা দেশের সংস্কারের পক্ষে। শেখ হাসিনার মতো যেন আর কেউ দৈত্য-দানব না হয়, সে জন্য হ্যাঁ ভোট সমর্থন করছি। চুরি-চামারি বন্ধ করতে হলে জনগণকে হ্যাঁ ভোট দিতে হবে। অনেকেই ব্যাংকের টাকা চুরি করেছে, এবং এখন এর দায়িত্ব বর্তমান সরকারের ওপর।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচন নিয়ে আশঙ্কা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই আশঙ্কা ভিত্তিহীন। সরকারের কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই এবং সরকারের কার্যক্রমই এ বিষয় প্রমাণ করবে।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। গতকাল কেবিনেট বৈঠকে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি আলোচনা হয়েছে। এবার ফ্রি, ফেয়ার, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং ও পোলিং অফিসারদের কার্যক্রমও শেষ হয়েছে।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, থানা ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ স্থানীয় প্রশাসন ও মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X