সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আলী রীয়াজ

জুলাই সনদে ‘একাত্তর’ বা ‘বিসমিল্লাহ’ মুছে ফেলার পরিকল্পনা নেই

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
চট্টগ্রামে ইমাম সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক আলী রীয়াজ।

চট্টগ্রাম জিমনেসিয়াম সংলগ্ন মাঠে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক আলী রীয়াজ স্পষ্ট করে বলেছেন, জুলাই জাতীয় সনদ পাস হলেও সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা বা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

অধ্যাপক আলী রীয়াজ অভিযোগ করেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, যদি কেউ এই বিষয়ে ভুল ধারণা রাখে বা অজ্ঞাতসারে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই সনদ হাজারো মানুষের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে এবং এটি রক্ষা করা বর্তমান প্রজন্মের পবিত্র দায়িত্ব। অধ্যাপক আলী রীয়াজ গণতান্ত্রিক আলোচনার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, সনদের বিরোধিতা করতে চাইলে তার যৌক্তিক ও শান্তিপূর্ণ পরিবেশ থাকা আবশ্যক।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রী ক্ষমতার হ্রাস এবং দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তিনি রাষ্ট্রপতি নির্বাচন ও সরকারি ব্যয় স্বচ্ছতার জন্য জুলাই সনদের বিকল্প নেই উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, অতীতে ১৭ বার সংবিধান সংশোধন করা হয়েছে, যা মূলত ব্যক্তিস্বার্থ চরিতার্থের জন্য করা হয়েছিল। এবার জনগণের ভোটাধিকার এবং হিস্যাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা জরুরি।

চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে বিপুলসংখ্যক ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ইমামদের আহ্বান জানান, তারা সাধারণ মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং দেশ পুনর্গঠনে অংশ নিতে সাহায্য করুন।

তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার সম্পন্ন হলে দেশে টেকসই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। সম্মেলনের মাধ্যমে গণভোটের জনসচেতনতামূলক প্রচারণা আরও বেগবান হবে বলে আয়োজকরা আশাবাদী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X