সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত ¦ ছবি: প্রতিনিধি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন কমিশন তার প্রার্থীতাকে বৈধ ঘোষণা করে।

এর আগে গত ৩ জানুয়ারি প্রার্থীতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষরে ‘গড় মিল না থাকার’ অভিযোগ তুলে গোলাম আজম সৈকতের প্রার্থীতা বাতিল করেন। ওই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি নিজেই নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার পক্ষে রায় প্রদান করলে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান।

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রার্থীতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় গোলাম আজম সৈকত শুকরিয়া আদায় করে বলেন, আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ষড়যন্ত্রমূলকভাবে ভোটারদের সমর্থনের স্বাক্ষরে গড় মিল নেই—এমন মিথ্যা অভিযোগ তুলেছিল।

তিনি আরও বলেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার গণমানুষ আমাকে গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষের ভোটে আমি বিজয়ী হব—এ ব্যাপারে আমি আশাবাদী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X