সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া

ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম
বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া ¦ ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীন ৭২ ব্রিগেডের দায়িত্বপূর্ণ এলাকায় বদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশারের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও লোকালয়গুলোতে নিয়মিত টহল, মোবাইল চেকপোস্ট স্থাপন এবং মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন প্রস্তুতিমূলক মহড়াও চালানো হচ্ছে।

মধুপুর ইউনিয়নের রাজারামপুর দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে ক্যাম্প কমান্ডার বলেন, বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকাসহ সর্বত্র নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে—এমন আস্থা তৈরি করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে বদরগঞ্জ উপজেলার সকল ভোটকেন্দ্র পরিদর্শন সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে বদরগঞ্জ থানার সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X