সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম
পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ¦ ছবি: প্রতিনিধি

চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় পিকআপ ভ্যান-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী।

মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে ওয়ারলেছ মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

নিহত যুবক শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত যাত্রীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রাতে অটোরিকশা করে নিহত শাহজালালসহ যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টেগিয়ে যাত্রীরা গুরুতর আহত হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মমিন হাসপাতালে চিকিৎসাধীন। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যায়। অপর আহত ব্যাক্তিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুুবককে সদর হাসপাতালে এনে রাখা হয়েছে। তার সুরতহাল তৈরী হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা সাহা বলেন, নিহত শাহজালালের ইন্ট্রানাল ইন্জুরির কারণে ঢাকায় রেফার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশা পুলিশ লাইন্সে জব্দ রয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে নিহত ব্যাক্তির মরদেহ হস্তান্তর করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X