সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাত কলেজ শিক্ষার্থীদের সাইন্সল্যাব অবরোধ

ঢাকা অফিস
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম
সাত কলেজ শিক্ষার্থীদের সাইন্সল্যাব অবরোধ

রাজধানীর সাতটি সরকারি কলেজকে কেন্দ্র করে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে অবরোধ শুরু করেন। এতে আশেপাশের এলাকার সকল যানবাহনের চলাচল প্রভাবিত হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সাইন্সল্যাব মোড়ের পাশাপাশি টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়েও অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত স্থানে ইতিমধ্যেই অবরোধ চলছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শিক্ষার্থীরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তাদের দাবি, রাজধানীর সাতটি কলেজকে নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারি করা হোক।

সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।

শিক্ষার্থীদের এই আন্দোলন মূলত চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X