সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টা

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ¦ ছবি: ঢাকা মেইল

চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বিজিবি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-তে বুধবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হলো বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি নতুন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকদের দেশের ভবিষ্যৎ কল্যাণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার পবিত্র দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবে। বিজিবি থেকে ৩৭,৪৫৩ জন সদস্য ৬১টি উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত ও কার্যকর হবে।

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, নতুন প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবি সদস্যরা কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ থেকে বিরত থাকবেন, যাতে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত না হয়। তিনি আরও বলেন, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

তিনি নবীন নারী সৈনিকদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নারীরও সমান দায়িত্ব রয়েছে। বিজিবিতে তোমরা সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাহিনীর সুনাম বৃদ্ধি করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। কোনো বিজিবি সদস্য যদি ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক স্বার্থে কাজ করে, তবে তা রাষ্ট্রকে দুর্বল করে দেয়। বিজিবি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিএন্ডসির কমান্ড্যান্টসহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X