সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাবনা-৪: স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা

অরুন শীল পাবনা থেকে
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
পাবনা-৪ আসন : স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এরপর মো. জাকারিয়া পিন্টু বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেন। মঙ্গলবার দুপুরের পর কমিশনে অনুষ্ঠিত শুনানির পর তার প্রার্থিতা বৈধ হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মো. জাকারিয়া পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন পান পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। মনোনয়ন না পাওয়ায় জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ের সময় কিছু তথ্য ত্রুটির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

প্রার্থিতা বৈধ ঘোষণার পর জাকারিয়া পিন্টু বলেন, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে, এতে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। দীর্ঘদিন ধরে সবাই অপেক্ষা করছিল, আজ সেই অপেক্ষার অবসান হলো। আমার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আমার নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সমর্থনের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

মো. জাকারিয়া পিন্টু এবার পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X